২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক প্রশিক্ষণে ৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ

সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে এই অর্থ ব্যয় হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় এই বরাদ্দের প্রস্তাব করেন। তিনি বলেন, ''আমি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পত্রিকা, মিডিয়া এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সিনিয়র ও প্রথিতযশা সাংবাদিকদের অনুরোধ জানাব।" তিনি আরও বলেন, ''আমাদের দেশে সাংবাদিকতার মান ও পেশাগত দায়িত্বশীলতা সময় সময় যথাযথ হয়না। অনেক অনুসন্ধানে দায়সারা ভাব আমাকে পীড়া দেয়।'' এ ব্যাপারে জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানান অর্থমন্ত্রী। তিনি ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা প্রদানের জন্য পত্রিকা মালিকদের প্রতি অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/২২৩৬ ঘ.