এবি মির্জ্জা আজিজুল ইসলাম
বাজেটের লিখিত যে ভাষণ তা আমি পুরোটা দেখতে পারিনি। সে অর্থে বলব, আমার মূল্যায়ন খুবই সীমিত। বাজেটের যে আকার নির্ধারণ করা হয়েছে তার সঙ্গে আমি একমত। অর্থমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমি গত ১৭ এপ্রিল একটি অনুষ্ঠানে ২০১০-১১ সালের বাজেটের আকার সম্পর্কে একটা বক্তব্য উপস্থাপন করেছিলাম। ঘোষিত বাজেট তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সেটা সরকারি ব্যয়ের ক্ষেত্রে, সামগ্রিক ব্যয়ের ক্ষেত্রে এবং রাজস্ব আহরণের ক্ষেত্রে। তাই এবারের বাজেটকে আমি স্বাগত জানাই। রাজস্ব আহরণের ক্ষেত্রে রাজস্ব টার্গেট আমার বক্তব্যের সঙ্গে প্রায় মিলে গেছে। তবে রাজস্বের যে অংশটা বাজেটে উল্লেখ করা হয়েছে, তা আমার দেওয়া প্রাক্কলনের চেয়ে একটু বেশি আছে। দ্বিতীয় যে তফাৎটা হয়েছে তা হলো-এডিপি'র বরাদ্দ। এক্ষেত্রে যেটা নির্ধারণ করা হয়েছে, তা আমার প্রাক্কলনের চেয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি। এডিপির যে অগ্রাধিকার খাত রয়েছে সেগুলোর সঙ্গেও আমি মোটামুটি একমত। এ ছয়-সাতটি খাত সব সময় অগ্রাধিকার পেয়ে থাকে এবং সেগুলোতে এডিপির বরাদ্দের প্রায় ৮০ শতাংশই দেওয়া হয়ে থাকে।
বাজেট ঘাটতি সম্পর্কে আমার প্রাক্কলন ছিল মোট প্রবৃদ্ধির ৫ শতাংশ। ঘোষিত বাজেটেও তা রাখা হয়েছে। হয়তো নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমি মোটেও শংকিত নই। কারণ, ৫ শতাংশের মধ্যে দুই শতাংশ আসবে বৈদেশিক সাহায্য থেকে এবং ৩ শতাংশ আসবে অভ্যন্তরীণ সূত্র থেকে। অভ্যন্তরীণ ঋণের মধ্যে ১ শতাংশ আসবে সঞ্চয়পত্র থেকে এবং বাকী দুই শতাংশ আসবে ব্যাংকিং খাত থেকে। সাধারণত আমাদের দেশে বাজেট পুরোপুরি বাস্তবায়িত হয় না, শেষ পর্যন্ত দেখা যাবে ৪ শতাংশ বা তারও কম বাজেট ঘাটতি মেটাতে হবে। যদি ধরেও নেই সম্পূর্ণ বাস্তবায়ন হবে এবং দুই শতাংশ সরকার ব্যাংকিংখাত থেকে ধার নেবে, তাহলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি দেখেছি, বাংলাদেশে এ ধরনের সরকারি ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতির ওপর তেমন চাপ পড়ে না। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে প্রাইভেট সেক্টর ঋণ পাবে না-এমন একটা আশংকা করা হয়। সে আশঙ্কারও কোনো ভিত্তি নেই।
বরাদ্দের ক্ষেত্রে বিদ্যুৎ-জ্বালানি তৃতীয় স্থানে। কোনো পর্যবেক্ষকের মনে এই প্রশ্ন আসতে পারে যে- সবাই এতো বিদ্যুতের কথা বলছি, গুরুত্ব দিচ্ছি কিন্তু বাজেটে এটাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে কেন। এক্ষেত্রে আমার বক্তব্য হলো- যদি আমরা এ বরাদ্দ পুরোপুরি ব্যবহার করতে পারি, তাহলে আমার ধারণা বিদ্যুৎ সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। যদি সবটা খরচ হওয়ার পরেও প্রয়োজন পড়ে তাহলে বরাদ্দ পরে আরো বাড়াতে পারবে। কারণ, সরকারের হাতে থোক বরাদ্দ ও অন্যান্য যে বরাদ্দ ব্যয় হয়নি, তা থেকে যাবে। সেগুলো বিদ্যুৎখাতে যোগান দেওয়া যাবে।
এবার সর্বাধিক অগ্রাধিকার দেয়া হয়েছে মানবসম্পদ খাতে। সেক্ষেত্রে দেখার বিষয় হবে আউটপুট কি হবে। বিশেষ করে, শিক্ষাখাতে আমাদের যে মান তা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই মান উন্নয়নের জন্য মনিটরিং, সুপারভিশন, কারিকুলাম ইত্যাদির প্রতি বেশি নজর দিতে হবে।
বাস্তবায়নের ক্ষেত্রে পানি-সম্পদ উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তনকে আমি বেশি গুরুত্ব দেই। কারণ, পানিসম্পদ, কৃষি, জলবায়ুর পরিবর্তনে অভিযোজনও সম্পৃক্ত। এছাড়া যোগাযোগ বিশেষ করে নৌপথে যোগাযোগ উন্নয়ন সম্পৃক্ত। তাই আমি এটাকে বেশি গুরুত্ব দেয়ার পক্ষপাতি।
এডিপি'র বাস্তবায়নে প্রশাসনকে কার্যকর করতে হবে। এ প্রক্রিয়াটা খুব একটা সহজ না। এজন্য দরকার প্রশাসনে যারা কাজ করে তাদের আ
bdnews24