২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব নির্মাতাদের জন্য কর অবকাশ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পেশ করা দ্বিতীয় বাজেটের উদ্দেশ্য হচ্ছে জ্বালানি সাশ্রয় করা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পেশ করা দ্বিতীয় বাজেটের উদ্দেশ্য হচ্ছে জ্বালানি সাশ্রয় করা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা। অর্থমন্ত্রী এএমএ মুহিত বৃহস্পতিবার পার্লামেন্টে জাতীয় বাজেট পেশ করেন। বাজেটে সোলার প্যানেল ও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব নির্মাতা প্রতিষ্ঠানসমুহের জন্য কর অবকাশের প্রস্তাব রাখা হয়েছে। জন্মনিরোধক ওষুধ প্রস্তুতকারকদের জন্যও একই সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংযোজনকারীদের পরিবর্তে নির্মাতাদের সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভারী শিল্প কারখানায় বিনিয়োগ আকর্ষনে স্থানীয় শিল্পকে রক্ষার লক্ষ্যে রিফ্রিজারেটর, ফ্রিজ, মটরসাইকেল নির্মাতাদের ক্ষেত্রে চার বছরের জন্য ভ্যাট মওকুফের প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী মুহিত তার গত বাজেটে অর অবকাশের ব্যাপারে সংশয় পোষণ করেছিলেন। ব্যবসায়ী স