২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বাড়তে ও কমতে পারে যেসব পণ্যের

প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত গাড়ি, অ্যাপার্টমেন্ট, সিগারেট, বিমানের টিকেট, আমদানি করা মোটর সাইকেল, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর, আমদানিকৃত পেপারসহ বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসবের দাম বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত গাড়ি, অ্যাপার্টমেন্ট, সিগারেট, বিমানের টিকেট, আমদানি করা মোটর সাইকেল, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর, আমদানিকৃত পেপারসহ বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসবের দাম বাড়তে পারে। বৃস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশের সময় আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন। দাম বাড়তে পারে-জনস্বাস্থ্য সংরক্ষণের জন্য সিগারেট, স্থানীয় পর্যায়ে জর্দ্দা ও গুল, অনুজ্জ্বল সিরামিক, টাইলস ও মোজাইক, উজ্জ্বল সিরামিক, টাইলস ও মোজাইক, সিরামিকের বাথটাব ও জিকুজি, সিঙ্ক বেসিন, কমোড, ও বাথরুমের অন্যান্য ফিটিংস, শ্যাম্পু। অ্যালুমিনিয়াম প্রোফাইল, জুস ও ফ্রুট ড্রিংক, পার্টিকেল বোর্ড ও লেমিনেটেড বোর্ড, সাধারণ বৈদ্যুতিক (ফিলামেন্ট) বাল্ব, মিনারেল ওয়াটার (তিন লিটার পর্যন্ত), পেইন্টস। রুলড পেপার, হোয়াইট প্রিন্টিং পেপার, সাধারণ ইট এবং যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট, এম.এস প্রোডাক্ট, বিটুমিন, টাওয়ার ও স্টিল স্ট্রাকচার, ইলেক্ট্রিক পোল, তারকাটা, বে-ড, ডিজেল ইঞ্জিন, বাস ও ট্রাকের বডি। দাম কমতে পারে- নারিকেল তেল, গুঁড়ো দুধ, এলসিডি/এলইডি, প্যানেল, দেশে উৎপাদিত বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএএম/জিএনএ/২০৩৩ ঘ.