২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রলীগের মিছিল

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। বিকাল সাড়ে ৫টার দিকে টিএসসি থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিএসসি সড়ক দ্বীপে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ কেন্দ্রীয় সংসদ ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে পৃথক মিছিল এসে টিএসসিতে সমবেত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০০ ঘ.