২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকা

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। চলতি অর্থবছরও (২০০৯-১০) এ খাতে বরাদ্দ করা হয় ৭০০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং স্থানচ্যুত মানুষের পুনর্বাসনের প্রয়োজন বিবেচনা করে আগামী বাজেটে এ কার্যক্রমের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।" তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব এলাকার মানুষ স্থানচ্যুত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য ইতোমধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আইলা বিধ্বস্ত জেলাগুলোয় ঘূর্ণিঝড় সহিষ্ণু গৃহনির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১১০ মিলিয়ন ডলারের 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সক্ষমতা তহবিল' নামে একটি তহবিল গঠন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/কেএমএস/২০০০ ঘ.