২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারের আয়ে কোম্পানির ১০ শতাংশ কর

আগামী অর্থবছরে পুঁজিবাজারের অর্জিত লাভের ওপর কর আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনোয়াগকারীদের শেয়ার লেনদেনে অর্জিত আয় করমুক্ত রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরে পুঁজিবাজারের অর্জিত লাভের ওপর কর আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনোয়াগকারীদের শেয়ার লেনদেনে অর্জিত আয় করমুক্ত রাখা হবে। বৃহস্পতিবার বিকালে সংসদে পেশ করা বাজেটে নিবন্ধিত কোম্পানির শেয়ার লেনদেনে অর্জিত আয়ের উপর ১০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "আমি পরিস্কার করে বলতে চাই ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনে হওয়া আয় করের আওতার বাইরে থাকবে।" নিবন্ধিত কোম্পানির উদ্যোক্তা, অংশীদার বা কোম্পানির পরিচালকদের শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়ের উপর ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়। এছাড়া প্রিমিয়ামসহ শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির প্রিমিয়াম মূল্যের ওপর ৩ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর ও কর্পোরেট করের সীমা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিএ/জেবি/এমএসবি/১৯৫৪ ঘ.