২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে বরাদ্দ ৮,১৪৯ কোটি টাকা

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৮ হাজার ১৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৮ হাজার ১৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন। যা চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে ১৮ দশমিক ৯২ শতাংশ বেশি। মুহিত বলেন, সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্র"তি পূরণে সরকার ইতোমধ্যেই ৯ হাজার ৫২৫টি ক্লিনিক চালু করেছে। ৩৫টি উপজেলায় গর্ভবতী মহিলাদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার সেবা চালু, প্রজনন নিয়ন্ত্রণ সামগ্রী কেনার জন্য এ খাতে ২১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে জাতীয় পুষ্টি কার্যক্রমকে ১২৩ টি উপজেলায় স