ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরে (২০১০-১১) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ৪৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে অনুন্নয়ন খাতে বরাদ্দ ২৮০ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন ও উদ্যোক্তা খাতে ৩১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
এর মধ্যে এ খাতের উন্নয়নের জন্য ১১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। চলতি অর্থবছরে যা ছিলো ১০০ কোটি টাকা।
এছাড়া উদ্যোক্তা সৃষ্টির জন্য বিদ্যমান সমমূলধন তহবিলে আরো ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে ব্যয় হয় ৩৭৮ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24