২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী ও দক্ষতা তহবিলে এবারও ৭০ কোটি টাকা

বিদেশে গমনেচ্ছু শ্রমিকদের দক্ষতা বাড়াতে গঠন করা 'অভিবাসী ও দক্ষতা উন্নয়ন তহবিলে' এবারের বাজেটেও ৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে গমনেচ্ছু শ্রমিকদের দক্ষতা বাড়াতে গঠন করা 'অভিবাসী ও দক্ষতা উন্নয়ন তহবিলে' এবারের বাজেটেও ৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরেও এ খাতে একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেন, এই তহবিলের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের বাজার খোঁজা এবং বিদেশ যেতে ইচ্ছুকদের দক্ষতার উন্নয়ন করা হবে। সেই সঙ্গে দেশের শ্রমজীবি কর্মীদেরও ক্ষমতার উন্নয়ন করা হবে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বমন্দাসহ নানা সীমাবদ্ধতার পরও ২০০৯ সালে ৪ লাখ ৭৫ হাজার কর্মী বিদেশে গেছে। একই বছর দেশে এ যাবতকালের সবচেয়ে বেশি ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরে মোট ৫ লাখ ৭৭ হাজার কর্মী পৃথিবীর নানা দেশে পাঠানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ ছাড়া সরকারি পরিচালনায় ব্যাংকিং কোম্পানি স্থাপনের জন্য একটি আইন ইতিমধ্যেই মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে শিগগিরই 'প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড' স্থাপন করা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএমএস/১৯২৯ ঘ.