২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ বাড়লেও ভর্তুকি কমছে

চলতি অর্থবছরের মত ২০১০-১১ অর্থবছরের বাজেটেও কৃষিঋণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কমানোর প্রস্তাব করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের মত ২০১০-১১ অর্থবছরের বাজেটেও কৃষিঋণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ কমানোর প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে কৃষিবীমা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে আগামী অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৭৪২ দশমিক ১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। চলতি অর্থবছরের বাজেটে এই বরাদ্দ ছিল ৬ হাজার ৭০৩ দশমিক ৪৮ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকা করার প্রস্তাব করেন। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৫১২ কোটি টাকা। এ বিষয়ে তিনি বলেন, "চলতি অর্থবছরের সরকারি ও বেসরকারি ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ১১ হাজার ৫১২ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল মাস পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮ হাজার ৯৪৯ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য আমরা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১২ হাজার কোটি টাকায় উন্নীত করবো।" মুহিত আগামী অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ কমিয়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। চলতি অর্থবছরে যা ছিল ৪ হাজার ৯৫০ কোটি। তিনি বলেন, "কৃষিপণ্যের উৎপাদন ব্যয় কমাতে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে সার ও অন্যান্য কৃষি কার্যক্রমে ভর্তুকি বাবদ ৩ হাজার ৬শ' কোটি টাকা বরাদ্দ রাখা হয়। পরে আমরা তা ৪ হাজার ৯৫০ কোটি টাকায় উন্নীত করেছি। আগামী অর্থবছরের বাজেটে আমি কৃষিখাতে ভর্তুকি বাবদ ৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।" প্রস্তাবিত বাজেটে কৃষিবীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হওয়ার কারণে তাদেরকে শস্যমূল্য সহায়তার জন্য সরকার কৃষিবীমা চালুর উদ্যোগ নিয়েছে। ১৯৯৯ সনের জাতীয় কৃষিনীতি যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী এনে 'জাতীয় কৃষিনীতি ২০১০' প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সারাদেশে 'কৃষিবিপণন দল' ও 'কৃষক ক্লাব' গঠনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। কৃষি গবেষণা সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ফসলের উন্নতজাত ও উন্নত উৎপাদন কৌশল উদ্ভাবনের জন্য গত বাজেটে ১৮৫ কোটি ২১ লক্ষ টাকা রবাদ্দ দেওয়া হয়। কৃষি গবেষণা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪১২ কোটি টাকা। শস্যবহুমুখীকরণের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং কৃষি স