ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ১৭ হাজার ৯৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে শিক্ষায় বরাদ্দ ধরা হয়েছে ৯৮৮৫ দশমিক ৩২ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে রাখা হয়েছে ৮০৭৩ দশমিক ৯৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের তুলনায় দুটি খাতে যথাক্রমে ১০ ও ১৮ শতাংশ বরাদ্দ বেড়েছে।
এ বরাদ্দ ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বরাদ্দ অপেক্ষা প্রায় ১৩.৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ ছিল ১৫৮২০ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, দক্ষ ও গতিশীল একটি শিক্ষা প্রশাসন গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24