ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে নতুন করে ৫ লাখ করদাতা সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর হারে কোন পরিবর্তন আনা হয়নি।
চলতি ২০০৯-১০ অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা।
নতুন করে আরো ৫ লাখ করদাতা সৃষ্টির প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, কম আয়ের নতুন করদাতাদেন জন্য 'ওয়ান স্টপ' সার্ভিসের মাধ্যমে আয়কর নির্ধারণ ও কর পরিশোধের 'স্পট অ্যাসেসমেন্ট' পদ্ধতি এবং এ পদ্ধতির আওতায় করদাতাদের জন্য দুই পৃষ্ঠার সহজ আয়কর রিটার্ন ফরম প্রবর্তন করা হয়েছে।
তিনি জানান, নতুন করদাতা শনাক্ত করার জন্য জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। এর আওতা আরো স
bdnews24