২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদ খাতে ২ হাজার ৪৯ কোটি টাকা

আগামী অর্থবছরে পানিসম্পদ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ২ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে পানিসম্পদ খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ২ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই পানি ব্যবহার নীতিমালার খসড়া প্রণয়ন এবং পানিসম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ সংশোধন করেছি।" ৯৪২ কোটি ১৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ বছর মেয়াদি গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং বর্তমানে গড়াই নদী খনন কাজ চলছে। এছাড়া ক্যাপিটাল ড্রেজিং-এর মাধ্যমে নদীশাসন ও টেকসই নদী ব্যবস্থাপনার জন্য প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ১৫ বছর মেয়াদি 'ক্যাপিটাল ড্রেজিং এন্ড রিভার ম্যানেজমেন্ট স্ট্রাটেজি অব বাংলাদেশ' শীর্ষক একটি কর্মকৌশল সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। এতে সম্ভাব্যতা সমীক্ষাসহ স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকবে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মস