২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিদরিদ্রের জন্য ১০০০ কোটি টাকার প্রস্তাব

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে ২০১০-১১ অর্থবছরে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানে ২০১০-১১ অর্থবছরে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় চলতি অর্থবছরে ১ হাজার ১৭৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রথম পর্যায়ে ১৬ টি জেলার প্রায় ৬ লাখ লোকের কর্মসংস্থানে এই অর্থ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৬৪ টি জেলার প্রায় ১৭ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৮০৪ ঘ.