ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্ধ চলতি অর্থবছরের তুলনায় ৬১.৫ শতাংশ বেশী।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
দেশের কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলেও, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের উন্নয়ন পরিবেশ বাধাগ্রস্থ হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "এই খাতের সমাধানে পাঁচবছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রাধান্য দেয়া হয়েছে।"
গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪ হাজার ৩১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ছিল।
অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকার বর্তমান মেয়াদেই বিদ্যুৎ সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান জনগণকে দিতে চায়। স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহন করার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আর উন্নয়নের ক্ষেত্রে কোন প্রতিবন্ধক বলে বিবেচিত হবে না।"
অর্থমন্ত্রী বলেন, "২০০৯ সালে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের সামর্থ্য ৫ হাজার মেগাওয়াট থাকলেও উৎপাদন করা সম্ভব হয়েছে ৩ হাজার ৫২৫ মেগাওয়াট। পুরনো বিদ্যুৎকেন্দ্র, গ্যাস সংকট, ত্র"টিপূর্ণ ও অপর্যাপ্ত সঞ্চালন লাইন এই বিপুল পার্থক্যের জন্যে দায়ী।
২০১০ সালের মে মাস নাগাদ উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৫২০ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে ৪ হাজার ৭০ মেগাওয়াট। বিলম্বিত দরপত্র প্রক্রিয়া ও দরপত্রে যথোপযুক্ত সাড়া না পাওয়া এর অতিরিক্ত কারণ হিসাবে তিনি চিহ্নিত করেন।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় উল্লেখ করেন, বিদ্যুৎখাতকে জরুরি খাত হিসাবে ঘোষণা করে বিদ্যুৎ ভাড়া/ক্রয়/উৎপাদনে সরাসরি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ৯ হাজার ৪২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের পরিবর্তে ফার্নেস অয়েল ও ডিজেল জ্বালানি উৎস হিসাবে ধরা হয়েছে। এছাড়া কয়লা ও আমদানিকৃত এলএনজিকে বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসাবে ধরা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়লেও তা ভর্তুকি ও বিক্রয়মুল্যের নতুন বিন্যাস করে সমন্বয় করা হবে।
গত বছরের প্রস্তাবিত ৮৩৭ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন, ১৭টি উপকেন্দ্র ও ১৫ হাজার কিলোমিটার বিতরণ লাইনের মধ্যে এ পর্যন্ত ২৫২ কিলোমিটার সঞ্চালন লাইন, ১০টি উপকেন্দ্র ও ৬ হাজার ৯১ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
বিদ্যুৎখাতে অনবায়নযোগ্য জ্বালানি থেকে ২০১৫ সাল নাগাদ ৫ শতাংশ, ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ যোগ হবে বলে অর্থমন্ত্রী জানান। এজন্যে ইতোমধ্যেই "নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা" প্রণয়ন করা হয়েছে। এর উন্নয়নে একটি 'সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি' গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, দেশের ২৯টি গ্যাসক্ষেত্রের মধ্যে ১৭টি থেকে দৈনিক ২ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। তবে দেশের চাহিদা ২ হাজার ৫০০ ঘনফুট থাকায় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুততার সাথে গ্যাস সরবরাহের জন্যে পেট্রোবাংলা ফাস্ট ট্রাক প্রোগ্রাম নিয়েছে।
সমুদ্রের তিনটি ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্যে দুটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যেই গ্যাস তহবিল গঠন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গ্যাসের স
bdnews24