ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০-১১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ৬৯৫ কোটি টাকা, যা মোট বাজেটের ৮ শতাংশেরও বেশি।
চলতি অর্থবছরের বাজেটে প্রতিরক্ষাখাতে বরাদ্দ ছিলো ৮ হাজার ৩৮২ কোটি টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এইচএ/১৬৪৭ঘ.
bdnews24