২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা

আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ অঙ্ক জিডিপির ১৬.৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রের কর থেকে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে ৩ হাজার ৪৫২ কোটি টাকা এবং কর বহির্ভূত খাত থেকে ১৬ হাজার ৮০৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা যা জিডিপির ৫ শতাংশ। ঘাটতি পূরণে বৈদেশিক সূত্র থেকে ১৫ হাজার ৬৪৩ কোটি টাকা এবং অভ্যন্তরীণ সূত্র থেকে ২৩ হাজার ৬৮০ কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ১৫ হাজার ৬৮০ কোটি টাকা এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে ৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। চলতি অর্থবছরে এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিলো। পরবর্তীতে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় এক লাখ ১০ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট এটি। জাতীয় সংসদে এই প্রথমবারের মতো পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হচ্ছে। বাজেট বক্তৃতা সরাসরি স