২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার পয়েন্টে উপস্থাপিত হচ্ছে বাজেট

দেশে প্রথমবারের মতো পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে প্রথমবারের মতো পাওয়ার পয়েন্টের মাধ্যমে সংসদে বাজেট উপস্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে বাজেট বক্তৃতা শুরু করার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পিকার আব্দুল হামিদের উদ্দেশ্যে বলেন, "আমরা বাজেট বক্তৃতার সব কিছু পাঠ করবো না। যে সব অংশ পাঠ করা হবে না তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হবে।" এতে ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না বলে জানান তিনি। অর্থমন্ত্রী বিকাল ৪টা ১০ মিনিটে আগামী অর্থবছরের (২০১০-১১) প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন। বড় চারটি স্ক্রিন ও দুটি এলসিডি মনিটরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএসবি/১৬৩৬ ঘ.