ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭ শতাংশ ধরে প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৫.৫ শতাংশ।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট এটি।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার বেলা ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন।
এর আগে সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
জাতীয় সংসদে এই প্রথমবারের মতো পাওয়ার পয়েন্টের মাধ্যমে চারটি বড় স্ক্রিনে বাজেট উপস্থাপন করা হচ্ছে।
বাজেট বক্তৃতা সরাসরি স
bdnews24