২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা নীতিতে পরিবর্তন আসছে

নতুন বাজেট (২০০৯-১০ অর্থবছরের) বাস্তবায়নের বিষয়টিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 05:43 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেট (২০০৯-১০ অর্থবছরের) বাস্তবায়নের বিষয়টিকে বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। তিনি বৃহস্পতিবার বলেছেন, নতুন মুদ্রা নীতির প্রধান লক্ষ্য হবে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা এবং তা উৎসাহিত করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর যুক্তরাজ্য থেকে ফিরে সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন মুদ্রা নীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১৩৯ ঘ.