চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চলতি অর্থ বছরের বাজেটে ছোট গাড়ির ক্ষেত্রে শুল্ক কমিয়ে অর্থমন্ত্রী সংশোধনী আনলেও হতাশা কাটেনি গাড়ি ব্যবসায়ীদের।
রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারক ও ব্যবসায়ীরা একে 'ন্যুনতম মাত্রার' সংশোধনী আখ্যা দিয়ে বলছেন গাড়ি ব্যবসার ক্ষেত্রে তা মোটেও ইতিবাচক কিছু নয়।
বন্দরনগরীর কয়েকজন গাড়ি ব্যবসায়ীরা বলেন, নানা দিক থেকে প্রতিবাদ ও সমালোচনার পর তারা আশা করেছিলেন সরকার সংশোধনী প্রস্তাবে সব গাড়ির শুল্ক হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনবেন। কিন্তু শুধু ছোট গাড়ির ক্ষেত্রে সম্পূরক শুল্ক কমালেও অন্যান্য ক্ষেত্রে তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
এ সংশোধনীতে গাড়ির ব্যবসার ক্ষেত্রে যে 'ধস নামার আশঙ্কা' দেখা দিয়েছে- তাতে বড় ধরনের কোন হেরফের হবে না বলে তারা দাবি করেন।
বাজেটে সংশোধনী শুল্ক হারে খুশি হওয়ার মতো কিছু নেই মন্তব্য করে বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি বাজারে তেমন ইতিবাচক প্রভাব ফেলবে না।
তিনি বলেন, 'যে সংশোধনী আনা হয়েছে তাতে বাজারে ছোট গাড়ির দামের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের দরের চেয়ে সর্বোচ্চ ৭০/৮০ হাজার টাকা কমতে পারে।.. কেননা প্রস্তাবিত বাজেটে এর আগেই অনেক বেশি সম্পূরক শুল্ক (২০ শতাংশ থেকে ৪৫ শতাংশ) ও অন্যান্য কর বাড়ানো হয়েছে।'
বারভিডার সাধারণ সম্পাদক এ করারোপকে 'নজিরবিহীন' আখ্যা দিয়ে তা আরও কমানোর দাবি জানান।
বারভিডার সাবেক সভাপতি আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের কারণে অর্থমন্ত্রী বিশাল ক্ষতে সামান্য প্রলেপ দিয়েছেন মাত্র। এটি গাড়ি ব্যবসায়ী কিংবা ক্রেতাদের কারও জন্য মোটেও সান্ত্ব
bdnews24