২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'হ্যাঁ', না-না 'না'

হ্যাঁ আর না ভোট নিয়ে সংসদে মঙ্গলবার ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নবীন সাংসদরা সংসদে এক প্রস্তাবের ওপর কণ্ঠভোটে 'হ্যাঁ' এর বদলে 'না' বলায় এমন ঘটনা ঘটে। পরে আবারও ভোটের আয়োজন করা হয় এবং তাতে সরকার দলীয় সব সাংসদ সমস্বরে 'না' বলে চিৎকার করেন। এরপর হাসাহাসির রোল পড়ে যায় অধিবেশন কক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাঁ আর না ভোট নিয়ে সংসদে মঙ্গলবার ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নবীন সাংসদরা সংসদে এক প্রস্তাবের ওপর কণ্ঠভোটে 'হ্যাঁ' এর বদলে 'না' বলায় এমন ঘটনা ঘটে। পরে আবারও ভোটের আয়োজন করা হয় এবং তাতে সরকার দলীয় সব সাংসদ সমস্বরে 'না' বলে চিৎকার করেন। এরপর হাসাহাসির রোল পড়ে যায় অধিবেশন কক্ষে। ঘটনার সূত্রপাত্র ২০০৯-১০ অর্থবছরে আইন মন্ত্রণালয়ের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত ৪৬৪ কোটি টাকা বরাদ্দের পরিবর্তে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের মাত্র এক টাকা বরাদ্দের প্রস্তাব নিয়ে। ফজলুল আজিম প্রস্তাব করার পর ডেপুটি স্পিকার শওকত আলী তার ওপর কণ্ঠভোটের আয়োজন করেন। সংসদকে তিনি বলেন, "ফজলুল আজিমের বরাদ্দ কর্তনের প্রস্তাবকে যারা সমর্থন করেন তারা 'হ্যাঁ' বলুন। আর যারা বিরোধিতা করেন তারা 'না' বলুন।" এ সময় মূলত ট্রেজারি বেঞ্চের মহিলা সাংসদরা 'হ্যাঁ' বলে চিৎকার করেন। এতে কিছুটা হতচকিত হয়ে ডেপুটি স্পিকার পুনরায় প্রস্তাবটির ওপর কণ্ঠভোটের আহ্বান করেন। এরপর ভোটের আগে চিফ হুইপসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদরা জোরালো কণ্ঠে 'না' বলে নবীন সাংসদদের তাদের অনুসরণের ইঙ্গিত করেন। সরকার দলীয় সব সাংসদ সমস্বরে উচ্চকণ্ঠে 'না' বলেন। এরপর হাসা-হাসিতে মেতে ওঠেন সাংসদরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/এমআই/১৬৫০ ঘ.