২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সও কমানো হয়েছে

২০০৯-১০ অর্থ বছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সও (প্রতিষ্ঠান কর) কমানো হয়েছে। ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত কর্পোরেট ট্যাক্স ছিল ৪৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্সও (প্রতিষ্ঠান কর) কমানো হয়েছে। ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত কর্পোরেট ট্যাক্স ছিল ৪৫ শতাংশ। নতুন অর্থ বছরের বাজেটে তা কমিয়ে ৪২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, " সোমবার আমি যখন সংসদে বাজেট সংশোধনী সম্পর্কিত বক্তব্য উপস্থাপন করি, তখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স কমানোর বিষয়টি বলতে আমি আসলে ভুলে গিয়েছিলাম (আই জাস্ট ফরগট)।" তিনি বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করা, ছোট গাড়ি, মোটরসাইকেল, নিউজপ্রিন্ট ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক সংক্রান্তসহ অন্যান্য সংশোধন বিষয়টি উল্লেখ করলেও ব্যাংক ও আর্থিক-প্রতিষ্ঠানের বিষয়টি ভুলবশত উল্লেখ করিনি। সোমবার জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সংশোধনীতে অপেক্ষাকৃত ছোট গাড়ি, মোটরসাইকেল, নিউজপ্রিন্ট ও মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করেন। তবে বড় ও বিলাসবহুল গাড়ির ওপর শুল্ক আগের তুলনায় কয়েকগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচসি/এসকে/২১৩২ঘ.