বান্দরবান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অর্থবছরের (২০০৯-১০) জন্য ৪৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
প্রস্তাবিত বাজেটে পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে এক কোটি টাকা। বাকি ৪৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা সরকার ও দাতাদের কাছ অনুদান হিসেবে পাওয়া যাবে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। আর সর্বনিু বরাদ্দ ক্রীড়া ও সংস্কৃতি খাতে।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বাজেট ঘোষণা করেন।
চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাত থেকে ১৮ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বাবদ থোক বরাদ্দ থেকে ২৮ কোটি ১০ লাখ এবং পরিষদের নিজস্ব খাত এক কোটি টাকা আয় ধরা হয়েছে।
তিনি জানান, শিক্ষা, পরিবহন ও যোগাযোগ এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে সমান ১০ কোটি ৭৫ লাখ টাকা করে, দ্বিতীয় সর্বোচ্চ অবকাঠামো খাতে চার কোটি ৩০ লাখ টাকা, কৃষি ও সেচ খাতে দুই কোটি ১৫ লাখ, পশু সম্পদ ও মৎস্য খাতে দুই কোটি ১৫ লাখ, ক্ষুদ্র ও কুটির শিল্পে এক কোটি ২৯ লাখ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে ৮৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসান, জেলা পরিষদের সদস্য প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, কাজী মজিবুর রহমান, ক্য সা প্র" ও অং প্র" ম্রো, প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম নাসিরুল আলম, নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24