২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটি করপোরেশনের ১৫৩ কোটির টাকার বাজেট পেশ

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকাদার আব্দুল খালেক ২০০৯-১০ অর্থ বছরের জন্য ১৫৩ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ২৩৮টাকা ৮৮ পয়সার বাজেট প্রস্তাব করেছেন। রোববার দুপুর ১২ টায় নগর ভবনে তিনি লিখিতভাবে বাজেট প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

খুলনা, জুন ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকাদার আব্দুল খালেক ২০০৯-১০ অর্থ বছরের জন্য ১৫৩ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ২৩৮টাকা ৮৮ পয়সার বাজেট প্রস্তাব করেছেন। রোববার দুপুর ১২ টায় নগর ভবনে তিনি লিখিতভাবে বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেটে নিজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি থেকে আয় ৪ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা ৮৮ পয়সা ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদান বাবদ ১০৩ কোটি ৪ লাখ ৬৫ হাজার এবং বিশেষ প্রকল্পে আয় ধরা হয়েছে ৪ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২৯৮ টাকা। গত অর্থ বছরে (২০০৮-০৯) বাজেট ছিল ৩৩২ কোটি ৯২ লাখ টাকার। লিখিত বাজেট বক্তৃতায় মেয়র তালুকদার খালেক বলেন, "বাজেটে নতুন কোনও কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌর কর আদায়ে নবনির্মিত সকল স্থাপনার উপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস স