২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৯ হাজার ২১২ কোটি টাকার সম্পূরক বাজেট অনুমোদন

২০০৮-০৯ অর্থবছরের জন্য ৪৯ হাজার ২১২ কোটি টাকার সম্পূরক বাজেট সংসদে অনুমোদন হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে সম্পূরক বাজেট উত্থাপন করলে প্রধান বিরোধী দল বিএনপি'র অনুপস্থিতিতেই এটি কণ্ঠভোটে পাশ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৪৯ হাজার ২১২ কোটি টাকার সম্পূরক বাজেট সংসদে অনুমোদন হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে সম্পূরক বাজেট উত্থাপন করলে প্রধান বিরোধী দল বিএনপি'র অনুপস্থিতিতেই এটি কণ্ঠভোটে পাশ হয়। ওই অর্থবছরের জন্য সর্বসাকুল্যে মোট ব্যয় ধরা হয়েছিল এক লাখ ২৮ হাজার ৯৮১ কোটি টাকা। তবে মোট ব্যয় দাঁড়ায় এক লাখ ৭৮ হাজার ১৯৩ কোটি টাকা, যা অনুমোদিত অর্থের চেয়ে ৪৯ হাজার ২১২ কোটি বেশি। সম্পূরক বাজেট সংসদে উত্থাপন শেষে এর ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন ব্যয় বাস্তবায়ন ব্যাহত হয়েছে। তবে আগামী অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। আগামী অর্থবছর শুরুর ছয় মাস পর বাজেট বাস্তবায়ন পর্যালোচনা করে সরকার একটি প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি। মুহিত আরো বলেন, "ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূরক বাজেট নিয়ে এই আলোচনা সহায়ক ভূমিকা রাখবে।" সম্পূরক বাজেটে মোট ৪৯টি মঞ্জুরী প্রস্তাব রয়েছে। এরমধ্যে ১১টি বাধ্যতামূলক দায়, যার পরিমাণ ৪৪ হাজার ৯৪৮ কোটি টাকা। এই অতিরিক্ত বরাদ্দের মধ্যে সর্বোচ্চ ৪৪ হাজার ৭৩২ কোটি টাকা অর্থবিভাগে এবং দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এএল/এইচএ/২২০০ ঘ.