ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে রাজনৈতিক ও অনেকাংশে বাস্তবতা বিবর্জিত বলে অভিহিত করেছে জামায়াতে ইসলামী। শনিবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় জাতীয় বাজেট বিশ্লেষণের পর এ মন্তব্য করেছে জামায়াত।
দলের আমীর মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজেটের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়।
দলটি সংসদের বিবেচনার জন্য ১৪ দফার সুপারিশমালা উপস্থাপন করেছে। এর মধ্যে আছে কালো টাকা সাদা করার উদ্যোগ বাতিল, কম্পিউটার সংশ্লিষ্ট শুল্ক কর প্রত্যাহার, রাজস্ব ব্যয় কমাতে কেন্দ্রীয় সরকারের কাজের পরিধি কমানো, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, কাঁচামাল আমদানির শুল্ক প্রত্যাহার, বিনিয়োগের পরিবেশ তৈরি, ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়া সীমিত করা, মোবাইল ফোন, ফ্রিজ, এয়ারকন্ডিশন ও রিকন্ডিশন গাড়ির ওপর শুল্ক প্রত্যাহার, তৈরি পোষাক শিল্পসহ রপ্তািিনমুখী শিল্পের সমস্যা নিরসনে একটি আপতকালীন তহবিল গঠন, দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, করবর্হিভূত রাজস্ব আয় বাড়ানো প্রভৃতি।
সভায় বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী স
bdnews24