২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, আলোচনা শুরু

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব, আলোচনা শুরু

জাতীয় সংসদ ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 10:49 PM

Updated : 08 Jan 2023, 10:49 PM

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রোববার প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলেন।

এরপর সংসদে ভাষণের ওপর আলোচনা শুরু হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান।

তাদের আলোচনা শেষে অধিবেশন সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মূলতবি করা হয়।

বৃহস্পতিবার একাদশ সংসদের একবিংশতম অধিবেশনের শুরুর দিন ভাষণ দেন রাষ্ট্রপতি।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত হয়, সংসদের এ অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বিশেষ আলোচনা হবে। সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিলে হবে বিশেষ অধিবেশন।

পুরনো খবর:

সংসদের একবিংশতম অধিবেশন শুরু, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত