যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপারের মৃত্যু
শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকার যাত্রাবাড়ীতে ট্রাক ও বাসের সংঘর্ষে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার এ ঘটনায় নিহত শাওন (১৮) বাসের হেলপার (চালকের সহকারী) ছিলেন।
ট্রাকটি জব্দ করার তথ্য দিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহিন হোসেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহিন হোসেন বলেন, দুর্ঘটনার পড়া বাসটি ডিটিএল পরিবহনের।
“আমরা জানতে পেরেছি, শাওন অনেক দিন ধরেই ডিটিএল পরিবহনের কর্মী হিসেবে কাজ করতেন। তিনি রাতে বাসেই ঘুমাতেন। তার বিস্তারিত পরিচয় আমরা এখনও জানতে পারিনি।
