২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি ও অবৈধ সম্পদ: আইকন গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নুরুল হুদার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 06:43 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে আবাসন প্রতিষ্ঠান আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

অনুসন্ধান দলের কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার আবেদনে উল্লেখ করেন, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হদা ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। 

“মো. নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন,” বলা হয়েছে আবেদনে।