১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটিতে বাসায় বসে কাজ করছেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি, ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি এবং বিভিন্ন সিটি করপোরেশনের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 03:01 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদের ছুটিতে গুলাশানের বাসা থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি খাল খনন কর্মসূচি, ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি এবং বিভিন্ন সিটি করপোরেশনের খোঁজখবর নিয়েছেন তিনি বলে প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় আছেন। সেখান থেকে সরকারি জরুএই কাজ সারছেন। খোঁজখবরও নিয়েছেন কোথায় কী হচ্ছে?

“সারাদেশে খাল খনন কর্মসূচিগুলোর অবস্থা কী, খাল খনন কাজ চলছে কী না সেগুলো সম্পর্কে তিনি তথ্য নিচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথেও কথা বলছেন, তদারিক হচ্ছে কি না জানছেন।”

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাগাদা দিচ্ছেন।

“ঈদযাত্রায় খোঁজখবর নিতেও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী।”

রোজার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি হয়েছে মঙ্গলবার থেকে। ছুটির প্রথম দিন  সরকারি ছুটি প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন; ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে করেছেন প্রধানমন্ত্রী।