২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির নতুন চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ

ডেসটিনি পরিচালনা বোর্ডের সদস্যরা সর্বসম্মতিতে ফখরুদ্দিন আহমেদকে বোর্ডের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেন; পরে লিখিতভাবে বিষয়টি আদালতকে জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 05:10 PM

Updated : 01 Aug 2023, 05:10 PM

ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন ফখরুদ্দিন আহমেদ।

ডেসটিনির পরিচালনা বোর্ডের আইনজীবী মেজবাহুর রহমান জানান, পরিচালনা বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত জানানোর পর গত ২৫ জুলাই বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাই কোর্ট বেঞ্চ তা অনুমোদন দেয়।

“পরিচালনা বোর্ডের সদস্যরা সর্বসম্মতিতে ফখরুদ্দিন আহমেদকে বোর্ডের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেন। পরে লিখিতভাবে বিষয়টি আদালতকে জানানো হয়। গত ২৫ জুলাই হাই কোর্ট ফখরুদ্দিন আহমেদকে ডেসটিনির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেন।”

চলতি বছরের ১৪ জুন ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্য মারগুব কবির। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা হাই কোর্টে পদত্যাগপত্র জমা দেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চের এক আদেশে ২০২২ সালের ১ সেপ্টেম্বর হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়।

বোর্ডের সদস্য হিসেবে ছিলেন সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, আইনজীবী মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ ও ইকবাল জামান।

২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি-২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ারহোল্ডার ৪৯ জন।

২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬ জন হাই কোর্টে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করে এবং বোর্ড পুনর্গঠন করে।

আবেদনকারীরা হলেন ডেসটিনির পরিচালক বিপ্লব বিকাশ শীল, মোহম্মদ জাকির হোসেন, মো. শাহিনুর হাওলাদার শাহীন, সাইফুল আলম রতন, জিএম গোলাম রাব্বানী, শামনুন এহসান শামীম, মাসুদা ইসমত আরা, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম, খায়রুন নেসা, সৈয়দ মোহাম্মদ ইকবাল, শাহজাদা আল মাহমুদ, হোসাইন আজাদ, কামরুল হাসান ও মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

পুরনো খবর:

ডেসটিনি প্রেসিডেন্ট হারুনের জামিন বহাল
ছয় মাসের জামিন পেলেন ডেসটিনির হারুন
কারাবন্দি ডেসটিনির হারুনের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
রফিকুল-হারুনসহ ডেসটিনির ৪৬ জনের সাজা, ২৩০০ কোটি টাকা জরিমানা
রফিকুল-হারুনসহ ডেসটিনির ৪৬ জনের সাজা, ২৩০০ কোটি টাকা জরিমানা
ডেসটিনি: জরিমানার টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা, কমিটি করার নির্দেশ
ডেসটিনির অর্থ আত্মসাতের এক মামলার রায় ১২ মে