২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার সদস্যের এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

সিদ্দিকী নাজমুল আলমের ফেইসবুকেও কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন আব্দুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সজল দাস অনিক ও সৈকতচন্দ্র রিমি।

শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রুম্মান এর আগে সিলেট মহানগর ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক এবং আব্দুল আলীম তুষার কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

গত ৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের উপস্থিতিতে কমিটি ঘোষণা ছাড়াই ওইদিন সম্মেলন শেষ হয়।

মহানগর ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ছিলেন রাহাত তরফদার ও সাধারণ সম্পাদক ছিলেন এমরুল হাসান।