চাঁদাবাজের হামলায় এসআই আহত
নীলফামারীর জলঢাকায় ঈদ পুনর্মিলনী জন্য চাঁদা তোলায় বাধা দেওয়ায় পুলিশের উপর চাঁদাবাজদের হামলায় এক এসআই আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার বিন্নাকুড়িবাজার এলাকায় জলঢাকা-রংপুর সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা তোলার সময় বাঁধা দিলে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে।
আহত এসআই মাহবুবুল হককে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রোমান হক (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জলঢাকা থানার ওসি হাসান ইমাম এনাম জানান, উপজেলার খুটামারা ইউনিয়নের বিন্নাকুড়ি বাজারে একদল যুবক ঈদ পুনর্মিলনীর নামে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা উত্তোলনের সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে উপ-পরিদর্শক মাহবুবুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদা তোলায় বাঁধা দেয়।
ওসি বলেন, চাঁদা তোলায় বাঁধা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে লাঠির আঘাতে উপ-পরির্দশক মাহবুবুল হক আহত হন। পরে এলাকাবাসীর সহাতায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
