২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার উপজেলার কোমরপুর বৈঠাখালি গ্রামের একটি ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা বাগানে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট ও সাদা শার্ট পরা ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান ওসি।