নোয়াখালীতে মাইক্রোচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মালবাহী মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে বসুরহাট-ফেনী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান বাবলু (২৮) মুছাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ জানান, বাবলু সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে বসুরহাট বাজার থেকে মহাজন দীঘির দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা কাঁচা সবজিবাহী একটি মাইক্রোবাস পেছন দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী বাবলু সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
