২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটির পর কার্যালয়ে প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে নিজের কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 02:53 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী সোমবার সকাল দশটায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।

কার্যালয়ের পৌছে শেখ হাসিনা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল ফিতরের জন্য গত ১৭ থেকে ১৯ জুলাই ছুটি ছিল।

ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।