২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 01:44 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

রোববার রাতে উপজেলার বারিয়াখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার এসআই মো. আবদুল হানিফ জানান।    

গ্রেপ্তার মো. রাসেল (১৮) ওই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

১৬ বছর ববয়সী ওই কিশোরীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় তিনি ছিলেন বাজারে। তার স্ত্রী ও ছেলে এলাকার এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

“এ সময় পাশের বাড়ির রাসেল বাড়িতে ঢুকে আমার ঘুমন্ত মেয়ের মুখে কাপড় পেঁচিয়ে পেছনের ঘরে নিয়ে যায়। পরে আমার স্ত্রী এসে রাসেলকে ধরে ফেলে।”

ঘটনার পর রাতেই জোরারগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন কিশোরীর বাবা। তার অভিযোগের ভিত্তিতে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই হানিফ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।