২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক

বার্ধক্যজনিত রোগে ভুগে চলে গেলেন চট্টগ্রামের সাংবাদিক এম ওবায়দুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার ভোর চারটার দিকে নগরীর শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বাসায় তার মৃত্যু হয়।

ওবায়দুল হকের বয়স হয়েছিল ৮৭ বছর।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মাস খানেক ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

“একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কয়েকদিন আগে বাসায় ফিরেছিলেন। ভোরে সেখানেই তিনি মারা যান।”

১৯৬২ সালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘দৈনিক আজাদী’র মাধ্যমে সাংবাদিকতা জীবনের ওবায়দুল হকের।

এরপর দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি আজাদীর রিপোর্টিং বিভাগে কাজ করেন। এখান থেকে প্রধান প্রতিবেদক হিসেবে তিনি অবসরে যান।

Image
ভোরে মারা যান প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক

ভোরে মারা যান প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হক

পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ওবায়দুল হক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন।

বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এবং জোহরের নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ এবং বিকালে হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামের বাড়িতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওবায়দুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

পুরনো খবর:

সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক