২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হুমায়ূন আহমেদকে স্মরণ

বর্ষণমুখর দিনে নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হয়েছে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

রোববার কেন্দুয়া উপজেলায় লেখকের নিজ গ্রামের কুতুবপুর শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

কুতুবপুর শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, সকালে কালো ব্যাজ ধারণ করে শিক্ষক, শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে কোরআন তেলওয়াত এবং বিদ্যালয়ের মিলনায়তনে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে এলাকাসীদের সঙ্গে শোক শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের কর্মচারীরা।

আলোচনা সভায় হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন তার চাচা আলতাবুর রহমান, হুমায়ূন ভক্ত পরিষদের সদস্য মোজম্মেল হক বাদল ও লুৎফুর রহমান বাদল।