ছাতা মাথায় ঈদ বিনোদন
কর্মব্যস্ত নাগরিক জীবনে পরিবার নিয়ে ঘোরাঘুরির ফুরসত না পাওয়া অনেকেরই থাকে ঈদের ছুটির অপেক্ষা; তাই ঈদের পরদিন অবিরাম বৃষ্টির মধ্যেই স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন অনেকে।
রোববার সকাল থেকেই কখনও থেমে থেমে আবার কখনও ভারী বৃষ্টিতে অনেকটা স্থবির হয়ে যাওয়া শহরের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলো ছিল কিছুটা প্রাণোচ্ছল।
বৃষ্টির বাধা উপেক্ষা করে পরিবারের সদস্যদের নিয়ে কেউ ছাতা মাথায়, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে চড়ে শিশুপার্ক, সিনেমা হল ও অন্যান্য বিনোদন কেন্দ্রে হাজির হয়েছেন।
ঈদের পরদিন রোববার বৃষ্টির মধ্যে ঢাকার শহীদ জিয়া শিশুপার্কে দর্শনার্থীরা। ছবি: মুস্তাফিজ মামুন
ঈদের পরদিন রোববার বৃষ্টির মধ্যে ঢাকার শহীদ জিয়া শিশুপার্কে দর্শনার্থীদের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন
“আসলে ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু ঘুরতে বের না হয়ে থাকা যায় না। বৃষ্টি না থাকলে শুধু শিশু পার্ক কেন, জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লাসহ আরও অনেক এলাকায় যেতাম,” বলেন তৈয়্যবুর।
সকাল থেকে বৃষ্টি থাকলেও তিন সন্তানকে বাসায় ধরে রাখতে পারছিলেন না গুলশানের বাসিন্দা আমজাদ হোসেন। তাই দুপুরের পর তিন সন্তানকে নিয়ে চলে আসেন শিশু পার্কে।
আমজাদ বলেন, “ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততার কারণে ছেলে-মেয়েদের তেমন সময় দিতে পারি না। প্রতি ঈদে ছুটিতে তাদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াই। এবার বৃষ্টিতে একটু কষ্ট হলেও বেরিয়ে পড়লাম।”
বেড়ানোর জন্য শাহবাগ শিশু পার্ক অন্যতম পছন্দ জানিয়ে তিনি বলেন, গুলশানের ওয়ান্ডারল্যান্ড তো ভেঙে ফেলা হয়েছে। যমুনা ফিউচার পার্কের রাইডগুলো বাচ্চারা ভয় পায়। তাই শাহবাগ শিশু পার্কই বেশি পছন্দ তাদের।
ঈদের পরদিন রোববার বৃষ্টির মধ্যে ঢাকার শহীদ জিয়া শিশুপার্কে দর্শনার্থীদের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন
ঈদের পরদিন রোববার বৃষ্টি মধ্যে ঢাকার শাহবাগে শিশুপার্কে একটি রাইডের সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন
শাহবাগ শিশু পার্কের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ঈদের ছুটি অন্যতম একটি সুযোগ। রোববার বর্ষণ উপেক্ষা করে পাঁচ হাজারেরও বেশি দর্শনার্থী পার্কে এসেছে। তবে আবহাওয়া ভালো থাকলে দর্শনার্থী ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারত।”
তরণ-তরুণীদের অবসর বিনোদনের অন্যতম এলাকা সোহরাওয়ার্দী উদ্যান রোববার বৃষ্টির কারণে বেশ ফাঁকা ছিল। অন্য ঈদে সেখানে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হলেও এদিন উপস্থিতি ছিল হাতেগোনা।
উদ্যানে কথা হয় দশম শ্রেণির শিক্ষার্থী শিলা ও মীমের সঙ্গে। আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াতে ধানমন্ডি থেকে এসেছেন তারা।
শাহবাগ শিশু পার্কের চেয়ে বেশি ভিড় দেখা গেছে শ্যামলীর শিশুমেলায়। ছোট পরিসরের এই পার্কের বাইরে দর্শনার্থীদের সারি যেমন ছিল, ভিতরে রাইডগুলোর সামনেও ছিল বেশ ভিড়।
ঈদের পরদিন রোববার বৃষ্টি মধ্যে ঢাকার শাহবাগে শিশুপার্কে একটি রাইডের সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন
ঈদের পরদিন রোববার বৃষ্টি মধ্যে ঢাকার শাহবাগে শিশুপার্কে একটি রাইডের সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি: মুস্তাফিজ মামুন
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির কারণে দর্শনার্থী ৮০ ভাগ কমে গেছে। যারা ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের একেবারেই সময় দিতে পারেন না, আজকে বৃষ্টির দিনে কেবল তারাই এসেছেন।”
রোববার তাদের ওখানে ১০ থেকে ১২ হাজার দর্শনার্থী এসেছে জানিয়ে তিনি বলেন, আবহাওয়া ভালো থাকলে ঈদের পরের দিনগুলোতে ৩০ হাজার দর্শনার্থীও এই পার্কে আসেন।
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শিশু পার্কগুলোতে কিছু দর্শনার্থী এলেও মন্দা গেছে সিনেমা হলগুলোতে। নিউমার্কেট এলাকার বলাকা সিনেমা হলে ‘পদ্ম পাতার জল’ সিনেমার বিকালের শোতে এসেছিলেন মাত্র আড়াইশ দর্শনার্থী।
ঈদের সময় প্রতি শোতে হলটিতে এক হাজারেরও বেশি দর্শক হয় বলে জানান বলাকার টিকেট বিক্রেতারা।
