২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৩ সহোদর খুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, রোববার বিকালে নাটেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন- কাজীনগর গ্রামের মোখছেদ উল্যাহর ছেলে কামাল (৩৬), হারুন (৩২) ও বাবলু (২৭)।

এসপি শরীফ জানান, ঈদ উপলক্ষে দুপুরে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

খেলায় বাবলু একটি গোল করলে তা নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড় রফিকের সঙ্গে কথা কাটাকাটি হয়।  

এক পর্যায়ে রফিকের পক্ষের কয়েকজন বাবলুর উপর হামলা করলে তার অপর দুই ভাই কামাল ও হারুন ছুটে যান।

ওই সময় রফিক আরও লোকজনসহ ওই তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

এসপি আরও জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র সরববাহের অভিযোগে স্থানীয় লোকজন ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তবে, ঘটনার পর থেকে খুনের সঙ্গে জড়িতরা আত্মগোপন করেছে।

এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসপি।

নিহতদের ভাই মোরশেদ আলম অভিযোগ করেন, সাদ্দাম, আনোয়ার, গোলাম মাওলা, বেলাল, তৌহিদ, রফিক, আজিমসহ ১০-১২ জন স্থানীয় ও বহিরাগত যুবক তার ভাইদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

</div>  </p>