২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোনাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাহসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 11:12 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

তারা হলেন- মো. বিল্লাল (৭০) এবং তার ছেলে মো. শাহ আলম(২৬)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এর বাইরে থেকে তাদের আটক করা হয়েছে।

“তাদের কাছে ৬০০ গ্রাম ওজনের সোনার ৬টি বার ছিল, যার প্রত্যেকটির ওজন ১০০ গ্রাম। উদ্ধার সোনার দাম আনুমানিক ৩০ লাখ টাকা।”

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা তানজিলা।