২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির সড়কে প্রাণ গেল ২ জনের

ঈদের দিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 08:38 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

শনিবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের রশিদাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফটিকছড়ি থানার পরিদর্শক(তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া।

নিহতরা হলেন, ফটিকছড়ির কাঞ্চননগরের নন্না মিয়ার ছেলে মো.ফহিম (১৮), নানপুরের এয়াকুব আলীর ছেলে অটোরিকশা চালক মো. হোসেন (২৫)।

দুর্ঘটনায় আহত রমজান আলী (১৯), জিয়া (১৮) ও রফিককে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

পরিদর্শক বিদ্যুৎ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ফটিকছড়িগামী বাসের সঙ্গে নাজিরহাটগামী ওই অটোরিকশার সংর্ঘষে অটোরিকশার যাত্রী ফাহিম ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয়রা আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হোসেনকে মৃত ঘোষণা করেন।