জাদুঘর রোববার শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি
ঈদ উপলক্ষে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের বিনামূল্যে জাতীয় জাদুঘরে ঢোকার সুযোগ করে দিয়েছে সরকার।
ঈদের ছুটির দ্বিতীয় দিন রোববার এ বিশেষ সুযোগ পাচ্ছেন তারা।
রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা বিনা টিকেটে ঐতিহ্য আর জ্ঞানের সমাহার জাতীয় জাদুঘর পরিদর্শন করতে পারবেন।
এ সংক্রান্ত একটি এসএমএস সবার মোবাইলে পাঠাচ্ছে সরকার।
