২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ঈদে কুয়াকাটা বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় বরগুনার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা এলাকায় ওই দুর্ঘটনায় আহত হয় তার দুই সঙ্গী। 

নিহত শাকিল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

আহত মিঠু ও শাওনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি সুকুমার রায় জানান, ঈদের ছুটি কাটাতে শাকিল তার দুই বন্ধু মিঠু ও শাওনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুয়াকাটায় যাচ্ছিল।

বান্দ্রা এলাকায় মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় তারা।

হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।