২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাফটকে ইয়াবাসহ গ্রেপ্তার সাক্ষাতপ্রার্থী নারী

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক বন্দির সঙ্গে সাক্ষাতে গিয়ে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শুক্রবার বিকালে ৮৩টি ইয়াবা ট্যাবলেটসহ সালমা আক্তারকে (২১) পুলিশে দেয় কারা কর্তৃপক্ষ।

কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, সাতক্ষীরার কলারোয়ার বড়জাবক্স এলাকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আজগর আলী আড়াইবছর ধরে এ কারাগারে আছেন।

বিকাল ৪টার দিকে সালমা কাপড়ের মধ্যে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যান।

ওই সময় বিশ্রাম কক্ষের ফটকে তার দেহ তল্লাশি করে শাড়ির মধ্যে লুকিয়ে রাখা দুইটি প্যাকেটে ৮৩টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনের চার্জার উদ্ধার করা হয়।

সন্ধ্যায় জয়দেবপুর থানা পুলিশে সোপর্দ করা হয় সালমাকে।

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, ৮৩টি ইয়াবা ট্যাবলেটসহ আটক সালমাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হবে, নাকি তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে।