২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জুলাই পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঈদে যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 05:59 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

পুরনো খবর:

সিএনজি স্টেশন ১০ দিন ২৪ ঘণ্টা খোলা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুরোধে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৩ জুন এক আন্তঃমন্ত্রণালয় সভায় ১০ থেকে ১৯ জুলাই সব সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এছাড়া ঈদের তিন দিন আগে ও পরের তিন দিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কর্ভাড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিল সে সময়।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্ট পণ্য, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত রাখা হয়েছে।