চেয়ারের ভেতর ইয়াবা, আটক ১
অভিনব কায়দায় চেয়ারের ভেতর ইয়াবা লুকিয়ে রাখার অভিযোগে নারায়ণগঞ্জ সদরে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আশরাফ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
র্যাব-১১ পুরাতন কোর্ট এলাকার সহকারী কোম্পানি কমান্ডার মো. আব্দুল ওয়ারেস এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সকালে র্যাবের একটি দল দেলপাড়া নন্দলালপুর ব্রিজ এলাকা থেকে ‘মাদক ব্যবসায়ী’ সৈয়দ আশরাফকে আটক করে।
পরে তাকে জিজ্ঞাবাদ করে আশরাফের ফতুল্লার ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব।
“সেখানে একটি চেয়ারের ড্রয়ারের অভিনব কায়দায় রাখা বিশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ওই সময় ইয়াবা ট্যাবলেট সরবরাহের কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলও জব্দ করা হয় বলে তিনি জানান।
আটক ব্যক্তিকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
